লেটেস্ট নিউজ

রোজার শেষে খুশির ইদ! ২০২৬ সালে ভারতে কবে পালিত হবে ইদ-উল-ফিতর? – এবেলা

এবেলা ডেস্কঃ

পবিত্র রমজান মাসের এক মাস কঠোর সিয়াম সাধনার পর বিশ্বজুড়ে ইসলাম ধর্মাবলম্বীরা মেতে ওঠেন তাদের প্রধান উৎসব ইদ-উল-ফিতরে। আরবি হিজরি ক্যালেন্ডার অনুযায়ী নবম মাস রমজানের সমাপ্তি এবং দশম মাস শাওয়ালের সূচনায় এই উৎসব পালিত হয়। দীর্ঘ উপবাসের পর ইদ-উল-ফিতর বা ‘মিঠি ইদ’ মূলত ত্যাগের মহিমা ও সম্প্রীতির বার্তা বহন করে।

২০২৬ সালে ভারতে ইদ কবে পালিত হবে, তা সম্পূর্ণভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল। চলতি বছর ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ায় ধারণা করা হচ্ছে ১৯ মার্চ চাঁদ দেখা গেলে ২০ মার্চ ইদ উদযাপিত হবে। তবে ১৯ তারিখ চাঁদ দেখা না গেলে ইদ একদিন পিছিয়ে ২১ মার্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত সৌদি আরবে চাঁদ দেখার পরদিন ভারতে উৎসব পালিত হয়।

ইদের দিন সকালে নতুন পোশাকে মসজিদে সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলিমরা। এরপর একে অপরকে আলিঙ্গন ও ‘ইদ মোবারক’ জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ঘরে ঘরে লাচ্ছা-সেমাইসহ হরেক রকম সুস্বাদু খাবারের আয়োজনের মধ্য দিয়ে আনন্দ ভাগ করে নেওয়া হয়। দান-ধ্যান ও পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *