লেটেস্ট নিউজ

লক্ষ্মীর ভাণ্ডার নাকি যুবসাথী? মমতার তুরুপের তাস হবে কোন প্রকল্প – এবেলা

এবেলা ডেস্কঃ

টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর এবার তৃণমূল নেত্রীর সামনে কঠিন চ্যালেঞ্জ। একদিকে যেমন সরকারি বিরোধী হাওয়ার আশঙ্কা রয়েছে, তেমনই অন্যদিকে রয়েছে নির্বাচন কমিশন ও কেন্দ্রের সঙ্গে সংঘাত। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের চাবিকাঠি হতে পারে সরকারি জনহিতকর প্রকল্পগুলোই।

রাজনৈতিক মহলের নজর এখন মূলত দুটি প্রকল্পের ওপর— লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের নেপথ্যে মহিলাদের সমর্থন ও লক্ষ্মীর ভাণ্ডারের বড় ভূমিকা ছিল। রাজ্যে প্রায় ২ কোটি নারী এই সুবিধার আওতায় রয়েছেন, যা মমতার ভোটব্যাঙ্ককে বরাবরই শক্তিশালী রেখেছে।

তবে এবারের নির্বাচনে নতুন ফ্যাক্টর হতে পারে ‘যুবসাথী’ প্রকল্প। বেকার তরুণ-তরুণীদের মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়ার এই উদ্যোগ অল্প সময়েই জনপ্রিয় হয়েছে। রাজ্যে ১৮-১৯ বছর বয়সী প্রায় ১৫ লক্ষ নতুন ভোটার রয়েছেন, যাদের বড় অংশই এই প্রকল্পের আওতাভুক্ত হওয়ার যোগ্য। লোকসভা ও বিধানসভা ভোটের আগে এই মাস্টারস্ট্রোক যুব সমাজের মন জয়ে কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার। বিশেষজ্ঞরা মনে করছেন, মহিলাদের পাশাপাশি যুবকদের সমর্থন নিশ্চিত করতে পারলে চর্তুথবার নবান্ন দখল মমতার জন্য সহজ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *