লাইভ স্ট্রিমিংয়ে হঠাৎ সরল বিউটি ফিল্টার, ১.৪০ লক্ষ ফলোয়ার হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার
লাইভ স্ট্রিমিং চলাকালীন যান্ত্রিক ত্রুটির কারণে বিউটি ফিল্টার সরে গিয়ে এক জনপ্রিয় মহিলা ইনফ্লুয়েন্সারের আসল চেহারা প্রকাশ্যে আসায় শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। বেগুনি পোশাকে গান গেয়ে অনুগামীদের মনোরঞ্জন করার সময় আচমকাই কয়েক সেকেন্ডের জন্য ফিল্টারটি বন্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যে কৃত্রিম সৌন্দর্যের আড়ালে থাকা প্রকৃত রূপটি স্ক্রিনে ভেসে ওঠায় হতবাক হয়ে যান লাইভ দর্শকরা।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ওই ইনফ্লুয়েন্সার প্রায় ১ লক্ষ ৪০ হাজার ফলোয়ার হারিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হওয়া ভিডিওটি দেখে অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন। নেটিজেনদের একাংশের মতে, সোশ্যাল মিডিয়ার চাকচিক্য যে কতটা বিভ্রান্তিকর হতে পারে, এই ঘটনা তার একটি জ্বলন্ত উদাহরণ। অনুগামীদের সঙ্গে এমন প্রতারণা কাম্য নয় বলে দাবি করেছেন অনেকে।
ভিডিওটি নিয়ে বিতর্ক শুরু হলেও ওই মহিলার সঠিক পরিচয় এখনও জানা যায়নি। কেউ কেউ মনে করছেন, আলোচনার কেন্দ্রে আসার জন্য এটি একটি পরিকল্পিত স্টান্ট বা নাটক হতে পারে। তবে ভিন্নমতে, কৃত্রিম ফিল্টারের চেয়ে স্বাভাবিক চেহারায় তাঁকে অনেক বেশি প্রাণবন্ত দেখাচ্ছিল। এই ঘটনাটি বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে সত্যতা বনাম কৃত্রিমতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
A Chinese female streamer reportedly lost 140,000 followers after the beauty filter she was using suddenly malfunctioned during a live stream and revealed her real face 😶 pic.twitter.com/AvlC8fC2JG
— Clown World ™ 🤡 (@ClownWorld) February 16, 2026

