লেটেস্ট নিউজ

লালগোলায় ভাড়া বাড়িতে ঢুকে দু’জনের ওপর ধারালো অস্ত্রে নৃশংস হামলা, অবস্থা আশঙ্কাজনক – এবেলা

এবেলা ডেস্কঃ

সোমবার দুপুরে মুর্শিদাবাদের লালগোলার উত্তর সুন্দরগঞ্জ এলাকায় এক ভাড়া বাড়িতে ঢুকে গৃহবধূ শামীমা খাতুন ও যুবক সাহিল শেখের ওপর ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনা ঘটেছে। আর্তচিৎকার শুনে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। শরীরে গভীর ক্ষত ও অতিরিক্ত রক্তক্ষরণে তাঁদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসার পর দু’জনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ব্যক্তিগত সম্পর্কজনিত বিবাদের জেরেই এই প্রাণঘাতী হামলা বলে পুলিশের প্রাথমিক অনুমান। প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে লালগোলা থানা এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। দিনের বেলায় জনবহুল এলাকায় এমন নৃশংস ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *