শনি অস্ত যাওয়ায় সৌভাগ্যের যোগ, কর্ম ও অর্থভাগ্যে চমক চার রাশির
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ১৩ মার্চ মীন রাশিতে শনি গ্রহ অস্ত যেতে চলেছে। ২২ এপ্রিল পর্যন্ত টানা ৪০ দিন শনি অস্তাচল অবস্থায় থাকবে। শনির এই অবস্থান পরিবর্তনের ফলে গ্রহটির ফলদানের গতি কিছুটা মন্থর হবে। বিশেষ করে যারা বর্তমানে শনির অশুভ প্রভাবে সংকটে রয়েছেন, এই সময়ে তাদের কষ্টের তীব্রতা অনেকটাই লাঘব হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনি অস্ত যাওয়ার ফলে সিংহ, ধনু, কুম্ভ ও মীন—এই চার রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। সিংহ রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়বে এবং দীর্ঘমেয়াদি প্রকল্পে সফলতা আসবে। ধনু রাশির ক্ষেত্রে নতুন কর্মসংস্থান ও আর্থিক উন্নতির যোগ রয়েছে। অন্যদিকে, কুম্ভ রাশির জাতকরা বকেয়া টাকা ফেরত পেতে পারেন এবং ব্যবসায়িক মুনাফা লাভের প্রবল সম্ভাবনা তৈরি হবে।
মীন রাশিতে শনি অস্ত যাওয়ায় এই রাশির জাতকরা সাড়েসাতির রূঢ় প্রভাব থেকে সাময়িক মুক্তি পাবেন। এই সময়ে তাদের সামাজিক সম্মান ও কর্মক্ষেত্রে গুরুত্ব বৃদ্ধি পাবে। আটকে থাকা কাজগুলো সম্পন্ন হওয়ার পাশাপাশি পারিবারিক ও দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। সামগ্রিকভাবে, কঠোর পরিশ্রমের সুফল এবং আর্থিক সমৃদ্ধি লাভের মাধ্যমে এই চার রাশির ভাগ্যোদয় হতে চলেছে।

