লেটেস্ট নিউজ

শহর থেকে জেলা সর্বত্র কড়া নজরদারি, আজই অফিসারদের সঙ্গে হাইভোল্টেজ বৈঠক – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গিয়েছে। শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এবার এক মুহূর্ত সময় নষ্ট করতে নারাজ নির্বাচন কমিশন। বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে আজ সোমবার রাজ্য ও কেন্দ্রের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে এক ম্যারাথন বৈঠকে বসছে কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

রণকৌশল সাজাতে আজই ভার্চুয়াল বৈঠক

সূত্রের খবর, রাজ্যের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে আজ দিনভর দফায় দফায় বৈঠক চলবে। সকালের অধিবেশনে রাজ্যের আইজি, ডিআইজি, জেলাশাসক (ডিইও), পুলিশ সুপার এবং এসএসপি-দের সঙ্গে কথা বলবেন কমিশনের কর্তারা। এরপর বিকেলে বসবে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের নোডাল অফিসাররা।

নজরে কেন্দ্রীয় বাহিনী ও নিরাপত্তা

ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে গিয়েছে ২৪০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী। ১০ মার্চের মধ্যে আরও ২৪০ কো ম্পা নি বাহিনী বাংলায় পা রাখবে বলে জানা গিয়েছে। আজকের বৈঠকে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর (সিএপিএফ) নোডাল অফিসারদের সঙ্গেও আলোচনা করা হবে। মোট কত পরিমাণ বাহিনী মোতায়েন করা হবে এবং স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তার বিন্যাস কেমন হবে, তা নিয়েই মূল রূপরেখা তৈরি হতে পারে এই বৈঠকে।

উপস্থিত থাকবেন পদস্থ আধিকারিকরা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকবেন। এছাড়া এনফোর্সমেন্ট এজেন্সির প্রধানদেরও এই আলোচনায় থাকতে বলা হয়েছে। মূলত ভোটারদের মনে আস্থা ফেরানো এবং হিংসামুক্ত ভোট করানোই এখন কমিশনের পাখির চোখ। রাজনৈতিক মহলের মতে, ভোট ঘোষণার আগে আজকের এই প্রস্তুতি বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *