শহিদ জওয়ান সমীরণ সিংকে শেষ শ্রদ্ধা অভিষেকের – এবেলা
এবেলা ডেস্কঃ
জম্মু-কাশ্মীরের ডোডায় ভয়াবহ দুর্ঘটনায় শহিদ হলেন গোপীবল্লভপুরের জওয়ান সমীরণ সিং। কফিনবন্দি হয়ে বাড়ি ফিরলে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়। জওয়ানের আত্মবলিদানে শোকস্তব্ধ গোটা গ্রাম।
শহিদ জওয়ানকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দেশের স্বার্থে সমীরণের এই ত্যাগ বাংলা কখনও ভুলবে না। শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান স্থানীয় বিধায়ক ও প্রশাসনের আধিকারিকরা।

