লেটেস্ট নিউজ

শান্তিপ্রস্তাব ট্রাম্পের: মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ও পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার পথে ওয়াশিংটন-তেহরান – এবেলা

এবেলা ডেস্কঃ

আরব দুনিয়ায় ইরান ও ইজরায়েলের রক্তক্ষয়ী সংঘাত ২৬ দিনে পা রাখতেই সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৫ দফার একটি শান্তি প্রস্তাব বা ‘রোডম্যাপ’ পাকিস্তানের মাধ্যমে তেহরানের কাছে পাঠিয়েছে ওয়াশিংটন। এই প্রস্তাবের মূল লক্ষ্য হলো এক মাসব্যাপী যুদ্ধবিরতি কার্যকর করা এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতসহ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনায় বসা।

মার্কিন প্রস্তাবে শর্ত দেওয়া হয়েছে যে ইরানকে ইউরেনিয়াম মজুত বন্ধ করতে হবে এবং নাতানজসহ তিনটি প্রধান পারমাণবিক ইউনিট নিয়ে নমনীয় হতে হবে। বিনিময়ে আমেরিকার পক্ষ থেকে ইরানের ওপর আরোপিত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দেওয়া হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, তেহরান সমঝোতায় আগ্রহী এবং বিষয়টি তদারকি করছেন উপ-রাষ্ট্রপতি জেডি ভ্যান্স ও বিদেশ সচিব মার্কো রুবিও।

কূটনৈতিক তৎপরতা চললেও মার্কিন প্রশাসন সামরিক প্রস্তুতি বজায় রেখেছে। হোয়াইট হাউস পশ্চিম এশিয়ায় ৩ হাজার অতিরিক্ত সেনা পাঠানোর পরিকল্পনা করছে। এদিকে ইজরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে, যার ফলে জ্বালানি সংকট ও আঞ্চলিক অস্থিরতা তীব্রতর হচ্ছে। আন্তর্জাতিক মহল এখন এই শান্তি প্রস্তাবের সফল পরিণতির অপেক্ষায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *