শাহের খাসতালুকে অভিষেকের পাল্টা হুঙ্কার, রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে মমতার রণকৌশলে তপ্ত রবিবাসরীয় বাংলা – এবেলা
এবেলা ডেস্কঃ
রায়দিঘিতে অমিত শাহের আক্রমণের পাল্টা জবাব দিতে আজ বিশাল জনসভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেড় লক্ষ মানুষের জমায়েত নিয়ে চ্যালেঞ্জ ছুড়েছে তৃণমূল। অন্যদিকে, রান্নার গ্যাসের আকাশছোঁয়া দামের প্রতিবাদে মমতার নির্দেশে হাতা-খুন্তি হাতে পথে নামছেন মহিলারা। হাইভোল্টেজ রবিবারে সরগরম রাজ্য রাজনীতি।

