লেটেস্ট নিউজ

শীঘ্রই কি কমছে মার্কিন শুল্ক? বড় সুখবর পেল বাংলাদেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলাদেশের ওপর আরোপিত মার্কিন শুল্কের বোঝা শীঘ্রই কমতে পারে বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। সম্প্রতি ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, চলতি সপ্তাহ বা আগামী সপ্তাহের শুরুতেই এ বিষয়ে বড় ঘোষণা আসতে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে।

লুৎফে সিদ্দিকী আরও উল্লেখ করেন, বাণিজ্য ঘাটতি কমে আসা এবং সরকারের সংস্কার কর্মসূচির সঙ্গে মার্কিন নীতির সামঞ্জস্য থাকায় যুক্তরাষ্ট্র এই ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে। তবে ২০ শতাংশ শুল্ক থেকে ঠিক কতটা কমানো হবে, তা এখনো স্পষ্ট নয়। এই সিদ্ধান্তে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *