লেটেস্ট নিউজ

শীর্ষে কনীনিকা: সিপিএম মহিলা সংগঠনে জয়জয়কার বঙ্গললনাদের – এবেলা

এবেলা ডেস্কঃ

সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কনীনিকা ঘোষ বোস। হায়দরাবাদ সম্মেলনে এই ঘোষণা করা হয়। ছাত্র ও যুব সংগঠনের পর এবার সিপিএমের মহিলা সংগঠনের শীর্ষ পদেও এল বাঙালি মুখ। দীর্ঘদিনের সক্রিয় নেত্রী কনীনিকা এর আগে বিভিন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কলকাতায় জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন।

সংগঠনের উপদেষ্টা হিসেবে মালিনী ভট্টাচার্য এবং কার্যনির্বাহী কমিটিতে জাহানারা খান, দেবলীনা হেমব্রমসহ একঝাঁক বঙ্গনারী স্থান পেয়েছেন। সভাপতি পদে পি কে শ্রীমতী পুনর্নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় কমিটিতে নতুন মুখের প্রাধান্য দিয়ে সর্বভারতীয় স্তরে বাংলার রাজনৈতিক প্রভাব আরও সুসংহত করল বামেদের এই শক্তিশালী নারী সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *