লেটেস্ট নিউজ

শুক্রবার ধর্মঘটে অনড় সরকারি কর্মীরা, কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নবান্নর – এবেলা

এবেলা ডেস্কঃ

বকেয়া ডিএ-র দাবিতে শুক্রবার রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন সরকারি কর্মচারী ও শিক্ষক সংগঠন। Supreme \titleonly কোর্টের নির্দেশ সত্ত্বেও ডিএ না মেলা এবং রাজ্য সরকার অতিরিক্ত সময় চাওয়ার প্রতিবাদে এই আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ধর্মঘট রুখতে নবান্ন অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে। রাজ্য অর্থ দফতরের পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, শুক্রবার সমস্ত সরকারি ও সরকার পোষিত অফিস স্বাভাবিক নিয়মে খোলা থাকবে।

নবান্ন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওই দিন কোনও কর্মীকে ক্যাজুয়াল লিভ বা অন্য কোনও ছুটি দেওয়া হবে না। যথাযথ কারণ ছাড়া কেউ কর্মস্থলে অনুপস্থিত থাকলে সেটিকে ‘ডাইস-নন’ হিসেবে গণ্য করা হবে এবং ওই দিনের বেতন কাটা যাবে। শুধুমাত্র চিকিৎসাধীন থাকা বা পরিবারের শোকের মতো বিশেষ কিছু ক্ষেত্রকে এই কড়াকড়ি থেকে ছাড় দেওয়া হয়েছে। অনুপস্থিত কর্মীদের শোকজ করার পাশাপাশি আগামী ৩০ মার্চের মধ্যে সম্পূর্ণ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের এই হুঁশিয়ারি সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারী সংগঠনগুলো। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের এই নির্দেশিকা তাদের ভয়েরই বহিঃপ্রকাশ। আন্দোলনকারীদের দাবি, বকেয়া ডিএ এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের স্বার্থে তারা একদিনের বেতন ত্যাগে প্রস্তুত। ২০১৩ সালের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তারা সাফ জানিয়েছে, বেতন কাটার হুমকিতে এই ধর্মঘট পিছিয়ে যাবে না বরং নির্ধারিত সূচি মেনেই আন্দোলন সফল করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *