শুভেন্দুর হেনস্থায় ক্ষুব্ধ হাইকোর্ট, এবার লালবাজারের কাছে রিপোর্ট তলব করল – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা: নির্বাচনী দপ্তরের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হেনস্থার ঘটনায় এবার কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। গত ২৪ ফেব্রুয়ারির সেই অনভিপ্রেত ঘটনার প্রেক্ষিতে কলকাতা পুলিশকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের মতো হাই-প্রোফাইল এলাকায় কীভাবে এই ধরনের ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আদালতের স্পষ্ট নির্দেশ, বিরোধী দলনেতার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ওই দিনের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য হলফনামা আকারে জমা দিতে হবে। কলকাতা হাইকোর্টের এই হস্তক্ষেপের ফলে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং ভিআইপি নিরাপত্তা নিয়ে নতুন করে চাপ বাড়ল পুলিশ প্রশাসনের ওপর।

