শুল্ক যুদ্ধে ট্রাম্পের হুঙ্কার: ভারত-ইউরোপের নতুন সমীকরণ – এবেলা
এবেলা ডেস্কঃ
ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপের হুমকিতে যখন আন্তর্জাতিক বাণিজ্য টালমাটাল, ঠিক তখনই আশার আলো দেখাচ্ছে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন। নয়াদিল্লিতে সফররত ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ইঙ্গিত দিয়েছেন, ভারত ও ইউরোপীয় ইউনিয়ন মিলে এই ‘আহত বিশ্বকে’ স্থিতিশীল করতে বিকল্প পথ দেখাবে।
সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এই সফরে আগামীকাল ২৭ জানুয়ারি একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উৎপাদন, প্রযুক্তি ও শক্তি সম্পদের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো এই চুক্তির আওতায় আসতে পারে। ফলে ট্রাম্পের শুল্ক নীতির বিপরীতে দিল্লি ও ব্রাসেলসের এই কৌশলগত অংশীদারিত্বকে বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।

