শূন্যে ভাসছে পা আর নিচে বইছে গঙ্গা! ভারতের প্রথম কাঁচের ব্রিজ এবার ঋষিকেশে – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তরাখণ্ডের ঋষিকেশে তৈরি হলো দেশের প্রথম কাঁচের মেঝেওয়ালা ঝুলন্ত সেতু ‘বজরং সেতু’। ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়ের সঙ্গে পৌরি জেলার যমকেশ্বর ব্লককে যুক্ত করা এই বিস্ময়কর ব্রিজটি আগামী এপ্রিলেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হতে পারে। কাঁচের ওপর দাঁড়িয়ে নিচে বয়ে চলা গঙ্গার স্রোত দেখার রোমাঞ্চ উপভোগ করতে পারবেন পর্যটকরা। এই প্রকল্পের ফলে স্থানীয় পর্যটন ও অর্থনীতিতে বড়সড় জোয়ার আসবে বলে আশা করছেন এলাকার ব্যবসায়ীরা। সব মিলিয়ে বজরং সেতু এখন উত্তরাখণ্ডের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে ওঠার অপেক্ষায়।

