লেটেস্ট নিউজ

শূন্য প্যান্ডেল দেখে মেজাজ হারালেন দিলীপ ঘোষ, উদ্বোধন না করেই ফিরলেন ক্ষুব্ধ বিজেপি নেতা – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : পশ্চিম মেদিনীপুরের দাঁতনে দলীয় কার্যালয় উদ্বোধন করতে গিয়ে চরম অস্বস্তিতে পড়লেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার মোহনপুরের নয়াগ্রামে আয়োজিত অনুষ্ঠানে গিয়ে তিনি দেখেন সেখানে হাতেগোনা কয়েকজন নেতা ছাড়া কোনো কর্মী-সমর্থক উপস্থিত নেই। জনশূন্য প্যান্ডেল এবং কর্মীদের অনুপস্থিতি দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন প্রাক্তন সাংসদ। শেষ পর্যন্ত ফিতে না কেটেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।

বিজেপি নেতৃত্বের দাবি সময়ের সমন্বয়হীনতার কারণে এই বিভ্রাট ঘটলেও দিলীপ ঘোষ চাষের মরসুমের দোহাই দিয়ে বিষয়টি এড়িয়ে গেছেন। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। শাসক দলের দাবি বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ায় এখন আর তাদের সভায় লোক হচ্ছে না। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *