লেটেস্ট নিউজ

সংসদ অচল করলে চরম বিপাকে পড়বে বিরোধীরাই, কড়া হুঁশিয়ারি রিজিজুর – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : আগামী ৯ মার্চ থেকে শুরু হতে চলেছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। ২ এপ্রিল পর্যন্ত চলা এই অধিবেশনের প্রথম দিনেই লোকসভার অধ্যক্ষের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক ও ভোটাভুটি হওয়ার কথা। রবিবার এই সংসদীয় কার্যক্রমের নির্ঘণ্ট ঘোষণা করার পাশাপাশি বিরোধী শিবিরের প্রতি কড়া বার্তা দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু।

কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, অধিবেশনের প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও যদি বিরোধীরা বিক্ষোভ দেখিয়ে সংসদ অচল করার চেষ্টা করেন, তবে তার ফল ভালো হবে না। বিরোধীরা গঠনমূলক আলোচনায় অংশ না নিলে সরকার বাধ্য হয়ে আর্থিক প্রস্তাবগুলো ‘গিলোটিন’ বা ভোটাভুটির মাধ্যমে সরাসরি পাশ করিয়ে নেবে। এতে সাধারণ মানুষের দাবিদাওয়া নিয়ে কথা বলার সুযোগ হারিয়ে বিরোধীরাই রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি সতর্ক করেন।

বাজেট অধিবেশনের এই দ্বিতীয় পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে দাবি করেছেন রিজিজু। তাঁর মতে, বেশ কিছু সংবেদনশীল ও জনগুরুত্বপূর্ণ বিল এই সময়ে আলোচনার জন্য পেশ করা হবে। তাই সংসদের গরিমা বজায় রেখে বিরোধীদের হট্টগোল বন্ধ করে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে কেন্দ্র। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা দিলে তা হিতে বিপরীত হতে পারে, এমন প্রচ্ছন্ন হুঁশিয়ারিও দিয়েছেন মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *