লেটেস্ট নিউজ

সাউথ ব্লকের মায়া কাটিয়ে নতুন ঠিকানায় পিএমও এবং বিশ্বের বৃহত্তম মিউজিয়ামের পথে রাইসিনা হিলস – এক ঝলক NEWS বাংলা – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : দীর্ঘ আট দশকের ইতিহাস বদলে ব্রিটিশ আমলের সাউথ ব্লক ছেড়ে নিজস্ব স্থায়ী ঠিকানা ‘সেবা তীর্থ’-এ পা রাখল প্রধানমন্ত্রীর দফতর। শুক্রবার অত্যাধুনিক এই কমপ্লেক্সের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী, যা এখন থেকে ক্যাবিনেট সচিবালয় ও এনএসসিএস-এরও প্রধান কেন্দ্র। প্রশাসনিক কাজের আধুনিকীকরণ এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই ঐতিহাসিক স্থানান্তর।

খালি হওয়া নর্থ ও সাউথ ব্লককে রূপান্তর করা হচ্ছে ‘যুগে যুগীন ভারত জাতীয় জাদুঘর’-এ। ১.৫৫ লক্ষ বর্গমিটার জুড়ে বিস্তৃত এই প্রকল্প সম্পন্ন হলে তা আয়তনে ব্রিটিশ মিউজিয়ামকেও ছাড়িয়ে যাবে। বৈদিক যুগ থেকে আধুনিক মহাকাশ বিজ্ঞানের নিদর্শন সমৃদ্ধ এই বিশ্বমানের জাদুঘরটি ২০২৬ সালের মধ্যে দর্শকদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *