সাবধান! ক্রেডিট কার্ড ব্যবহার করলে খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জেনে নিন ৫টি ভয়ঙ্কর জালিয়াতি – এবেলা
এবেলা ডেস্কঃ
ডিজিটাল পেমেন্টের যুগে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের ফাঁদে ফেলতে ওত পেতে রয়েছে সাইবার অপরাধীরা। সামান্য অসতর্কতায় আপনার কষ্টার্জित টাকা নিমেষেই গায়েব হয়ে যেতে পারে। সুরক্ষিত থাকতে এখনই জেনে নিন ৫টি সাধারণ স্ক্যাম এবং বাঁচার উপায়।
ফিশিং ইমেল ও এসএমএস: জালিয়াতি চক্র অনেক সময় ভুয়া ইমেল, এসএমএস বা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে গ্রাহকের কার্ডের তথ্য হাতিয়ে নেয়। ভেরিফিকেশনের অজুহাতে লিঙ্ক পাঠিয়ে তথ্য চুরির চেষ্টা করা হয়।
ফোনের মাধ্যমে প্রতারণা: অনেক সময় জালিয়াতিরা ব্যাঙ্ক অফিসার, আরবিআই বা পুলিশের পরিচয় দিয়ে ফোন করে। কার্ডে সমস্যা আছে দাবি করে ওটিপি (OTP), সিভিভি (CVV) বা পিন নম্বর জানতে চায়। মনে রাখবেন, কোনো ব্যাঙ্ক কর্তৃপক্ষ কখনও এসব তথ্য জানতে চায় না।
এএটিএম স্কিমিং: অনেক ক্ষেত্রে এটিএম বা শপিং মলের মেশিনে তথ্য চুরির যন্ত্র বা ‘স্কিমার’ বসানো থাকে। কার্ড সোয়াইপ করার সময় আপনার কার্ডের তথ্য কপি করে নেয় প্রতারকরা।
রিওয়ার্ড পয়েন্ট জালিয়াতি: “আপনার রিওয়ার্ড পয়েন্ট শেষ হয়ে যাচ্ছে, এখনই এই লিঙ্কে ক্লিক করে তা রিডিম করুন”—এমন প্রলোভন দেখিয়ে গ্রাহককে ভুয়া সাইটে নিয়ে যাওয়া হয়। এটি বর্তমানে সবথেকে জনপ্রিয় প্রতারণার কৌশল।
ভুয়া মোবাইল অ্যাপ: প্লে-স্টোরে থাকা বিভিন্ন অজানা অ্যাপ ডাউনলোড করলে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। এসব অ্যাপ আপনার ফোনের কল লিস্ট এবং মেসেজের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে দিতে পারে।
সুরক্ষিত থাকার উপায়
১. ক্রেডিট কার্ডে খরচের সীমা (Limit) এবং অ্যালার্ট সেট করে রাখুন।
২. সবসময় নির্ভরযোগ্য ওয়েবসাইট এবং অ্যাপ ব্যবহার করুন।
৩. ওটিপি, সিভিভি বা পিন কখনও কাউকে দেবেন না।
৪. কার্ডের তথ্য কোনো অজানা অ্যাপে সেভ করবেন না।
৫. প্রতি মাসে নিয়ম করে ক্রেডিট কার্ড স্টেটমেন্ট পরীক্ষা করুন।
সতর্ক থাকাই আপনার কষ্টার্জিত অর্থ রক্ষার একমাত্র উপায়।

