লেটেস্ট নিউজ

সাবধান না হলে চাকরিও যাবে সঙ্গে জেলের ঘানি! ERO-দের চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর – এবেলা

এবেলা ডেস্কঃ

SIR পর্বে কর্মরত ERO এবং AERO-দের উদ্দেশে এবার রণংদেহি মেজাজে ধরা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, জেলাশাসক বা ওপরতলার মৌখিক নির্দেশে কোনো বেআইনি কাজ করলে তার দায় সম্পূর্ণ সংশ্লিষ্ট আধিকারিকের।

শুভেন্দুর নিশানায় ছিলেন অরবিন্দ মিনা সহ একাধিক জেলাশাসক। তাঁর দাবি, DM এবং BDO-দের গোপন পরামর্শের অডিও এখন পোর্টালে ঘুরে বেড়াচ্ছে। আধিকারিকদের সতর্ক করে তিনি বলেন, কোনো ভার্চুয়াল বা মৌখিক নির্দেশ পালন করবেন না। হাতে লিখিত অর্ডার না থাকলে সেই কাজ করা মানেই বিপদ ডেকে আনা। বিরোধী দলনেতার সাফ কথা, নিয়ম ভাঙলে শুধু চাকরি হারানো নয়, শ্রীঘরেও যেতে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *