সুনীতা উইলিয়ামসের অবসর: কত টাকা পাবেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী? – এবেলা
এবেলা ডেস্কঃ
নাসায় দীর্ঘ ২৭ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে ৬০ বছর বয়সে অবসর নিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। মহাকাশে ৬০৮ দিন কাটানো এই কিংবদন্তি মার্কিন সরকারের ফেডারাল রিটায়ারমেন্ট সিস্টেমের আওতায় পেনশন ও সামাজিক সুরক্ষা ভাতা পাবেন। নৌবাহিনীর অভিজ্ঞতা ও নাসার উচ্চপদস্থ বেতন কাঠামোর ভিত্তিতে তাঁর বার্ষিক পেনশন কয়েক কোটি টাকা হতে পারে।
পেনশন ছাড়াও সুনীতা আজীবন ফেডারাল স্বাস্থ্য বিমা, জীবন বিমা এবং থ্রিফট সেভিংস প্ল্যানের মতো বিশেষ আর্থিক সুবিধা ভোগ করবেন। ২০০৬ সালে যাত্রা শুরু করে তিনটি মিশনে একাধিক বিশ্বরেকর্ড গড়া এই মহাকাশচারী এখন নতুন প্রজন্মের জন্য পথ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর এই অবসর মহাকাশ বিজ্ঞানের একটি যুগের অবসান ঘটাল।

