সুন্দরবনে বাঘের সঙ্গে মরণপণ লড়াই, প্রাণে বাঁচলেন মৎস্যজীবী! – এবেলা
এবেলা ডেস্কঃ
সুন্দরবনের কলস দ্বীপের খাঁড়িতে কাঁকড়া ধরার সময় অতর্কিতে বিনু ভক্তা নামে এক মৎস্যজীবীর ওপর ঝাঁপিয়ে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার। সঙ্গীদের নিয়ে লাঠিসোঁটা ও কাঁকড়া ধরার যন্ত্র দিয়ে বাঘের সঙ্গে রুদ্ধশ্বাস লড়াই শুরু করেন তিনি। প্রবল প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত শিকার ছেড়ে জঙ্গলে পালিয়ে যায় দক্ষিণরায়।
বর্তমানে গুরুতর জখম অবস্থায় বিনু কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। বাঘের আক্রমণে তাঁর শরীরে একাধিক গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। পাথরপ্রতিমার বাসিন্দা বিনু ও তাঁর সঙ্গী মৎস্যজীবীদের চোখেমুখে এখন কেবলই সেই ভয়ংকর লড়াইয়ের আতঙ্ক।

