লেটেস্ট নিউজ

সুন্দরবনে বাঘের সঙ্গে মৎস্যজীবীদের হাড়হিম করা লড়াইয়ের শেষে মর্মান্তিক পরিণতি – এবেলা

এবেলা ডেস্কঃ

ঝড়খালির বাসিন্দা গোপাল ঢালি গত বৃহস্পতিবার দুই সঙ্গীর সঙ্গে দেউলভারানি জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। শনিবার বিকেলে একটি রয়্যাল বেঙ্গল টাইগার আচমকা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। সঙ্গীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রায় এক ঘণ্টা বাঘের সঙ্গে আসাম লড়াই চালালেও শেষরক্ষা হয়নি। ঘাতক বাঘটি গোপালকে গভীর জঙ্গলে টেনে নিয়ে যায়।

রবিবার সকালে বনের ভিতর থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেন দুই সঙ্গী। সোমবার রাতে দেহটি গ্রামে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাসন্তী থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পেটের তাগিদে জঙ্গলে গিয়ে প্রাণ হারানো এই মৎস্যজীবীর মৃত্যুতে তাঁর পরিবার এখন দিশেহারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *