সুপ্রিম-স্বস্তির পর অভিষেকের ‘মেগা ক্লাস’: টার্গেট ২০২৬ – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটার তালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর আজ বিশেষ ভার্চুয়াল বৈঠকে বসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে মূলত বুথস্তরের সংগঠনকে শক্তিশালী করার রণকৌশল বাতলে দেবেন তিনি। ২০২৬ সালের নির্বাচনের আগে সংগঠনকে গুছিয়ে নিতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, কয়লা পাচার মামলায় আইপ্যাক অফিসে তল্লাশি ও তাতে বাধার অভিযোগ ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। তদন্তের গতিপ্রকৃতি খতিয়ে দেখতে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য কলকাতায় এসেছেন ইডির শীর্ষকর্তা রাহুল নবীন। একইসঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে, শীতের আমেজ থাকলেও রবিবার থেকে রাজ্যে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

