লেটেস্ট নিউজ

সুর হারালো ওড়িয়া ইন্ডাস্ট্রি: ৫৪ বছরে প্রয়াত জনপ্রিয় সঙ্গীত পরিচালক অভিজিৎ মজুমদার – এবেলা

এবেলা ডেস্কঃ

ওড়িয়া চলচ্চিত্র জগতের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও গায়ক অভিজিৎ মজুমদার আর নেই। রবিবার সকালে ৫৪ বছর বয়সে ভুবনেশ্বরের একটি হাসপাতালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘদিন ধরেই স্নায়ু ও লিভারের সমস্যায় ভুগছিলেন এই শিল্পী। গত সেপ্টেম্বরে কোমায় চলে যাওয়ার পর চিকিৎসায় কিছুটা উন্নতি হলেও গত ২৩ জানুয়ারি ফের শারীরিক অবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত লড়াই থেমে যাওয়ায় এক উজ্জ্বল নক্ষত্র হারাল সঙ্গীত দুনিয়া।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *