লেটেস্ট নিউজ

সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে গত ৭ বছরে দেশে ৬২২ শ্রমিকের মৃত্যু, লোকসভায় পেশ রিপোর্ট – এবেলা

এবেলা ডেস্কঃ

বিগত সাত বছরে ভারতে সেপটিক ট্যাঙ্ক ও ম্যানহোল পরিষ্কারের মতো ঝুঁকিপূর্ণ কাজে অন্তত ৬২২ জন সাফাই কর্মীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার লোকসভায় সমাজবাদী পার্টির সাংসদ ইকরা চৌধুরীর প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, উত্তরপ্রদেশে সর্বাধিক ৮৬ জনের মৃত্যু হয়েছে, যার পরেই রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু ও হরিয়ানা।

প্রতিবেদনে জানানো হয়েছে, মৃতদের ৫৩৯টি পরিবারকে পূর্ণ এবং ২৫টি পরিবারকে আংশিক ক্ষতিপূরণ দেওয়া হলেও ৫২টি পরিবার এখনও কোনো আর্থিক সাহায্য পায়নি। উত্তরপ্রদেশেই ১৩টি পরিবার ক্ষতিপূরণ থেকে বঞ্চিত। সরকার বর্তমানে ‘নমস্তে’ (NAMASTE) প্রকল্পের মাধ্যমে সাফাই কর্মীদের নিরাপত্তা ও পুনর্বাসনে জোর দিচ্ছে। এই প্রকল্পের আওতায় দেশজুড়ে প্রায় ৮৯ হাজার সেপটিক ট্যাঙ্ক কর্মী ও ২ লক্ষাধিক বর্জ্য সংগ্রাহককে তালিকাভুক্ত করা হয়েছে।

মন্ত্রী দাবি করেছেন যে বর্তমানে দেশে হাতে নোংরা পরিষ্কার করার প্রথা নেই, যদিও ২০১৩ ও ২০১৮ সালের সমীক্ষায় ৫৮,০৯৮ জন এমন কর্মী শনাক্ত হয়েছিলেন। তবে ‘দলিত আদিবাসী শক্তি অধিকার মঞ্চ’ (DASAM) মন্ত্রীর এই দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে দাবি করেছে যে কেবল গত দুই বছরেই ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিংয়ের কারণে ২৭৪ জনের মৃত্যু হয়েছে। Supreme \titleonly কোর্টও ইতিপূর্বে এই প্রথা বন্ধে সরকারের ধোঁয়াশাপূর্ণ ভূমিকার সমালোচনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *