‘সেরা কাজ, বড় পদ’: বঙ্গ বিজেপি নেতাদের জন্য দিল্লির বড় পুরস্কারের বার্তা – এবেলা
এবেলা ডেস্কঃ
বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিয়েই বড় চাল চাললেন নীতিন নবীন। আসন্ন পশ্চিমবঙ্গ ও আসামসহ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে বঙ্গ নেতাদের জন্য থাকছে বিশেষ ‘পুরস্কার’। সূত্রের খবর, নির্বাচনে যারা সেরা পারফরম্যান্স দেখাবেন, তাঁদের জন্য খুলে যাবে দিল্লির রাস্তা অর্থাৎ বিজেপির জাতীয় টিমে জায়গা পাওয়ার সুযোগ।
একটি জাতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আসামের জন্য ইতিমধ্যেই ১২ জন নেতার একটি তালিকা তৈরি করা হয়েছে। বাংলাতেও একই রণনীতিতে এগোতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। মূলত দলের কাজে গতি আনা এবং নেতাদের উৎসাহিত করতেই এই ‘পারফরম্যান্স ভিত্তিক’ পদোন্নতির কৌশল নিয়েছেন নীতিন নবীন। টিকিট পাওয়া বা বড় পদ পাওয়ার লড়াই এখন মাঠের লড়াইয়ে কতটা প্রভাব ফেলে, সেটাই দেখার।

