সেলিমকে ছাড়াই দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বামেরা – এবেলা
এবেলা ডেস্কঃ
আলিমুদ্দিন স্ট্রিট থেকে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ৩২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল বাম নেতৃত্ব। এর আগে প্রথম দফায় ১৯২ জনের নাম জানানো হয়েছিল। সব মিলিয়ে মোট ২২৪টি আসনে লড়াইয়ের প্রস্তুতি চূড়ান্ত হলেও উল্লেখযোগ্যভাবে দুই দফার কোনো তালিকাতেই নাম নেই মহম্মদ সেলিমের। বালিগঞ্জ থেকে আফরিন বেগম এবং ডায়মন্ড হারবারে সমরেন্দ্রনাথ নাইয়াকে প্রার্থী করা হয়েছে।
অন্যান্যদের মধ্যে টালিগঞ্জে পার্থপ্রতিম বিশ্বাস এবং যাদবপুরে বিকাশরঞ্জন ভট্টাচার্য লড়ছেন। প্রথম দফার তালিকাতেই মীনাক্ষী মুখোপাধ্যায় ও সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম নিশ্চিত ছিল। উত্তরপাড়ায় মীনাক্ষী এবং মহেশতলায় সায়ন প্রতিদ্বন্দ্বিতা করবেন। বসিরহাটে আইনুল এবং জলঙ্গিতে ইউনুস আলী সরকারকে টিকিট দেওয়া হয়েছে। এই ঘোষণার পর রাজনৈতিক মহলে সেলিমের অনুপস্থিতি নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।

