লেটেস্ট নিউজ

সোমবারই কি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা? ৮০ হাজার বুথে নাম টাঙানোর তোড়জোড় কমিশনের – এবেলা

এবেলা ডেস্কঃ

সোমবারই কি মিলবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা? ৮০ হাজার বুথে নাম টাঙানোর জোর প্রস্তুতি শুরু করেছে কমিশন। যদিও শুক্রবার তালিকা প্রকাশের কথা থাকলেও তা পিছিয়ে যাওয়ায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ইচ্ছা করে দেরি করে ভোটারদের সমস্যায় ফেলা হচ্ছে।

কমিশন সূত্রে খবর, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত আসাম্পূর্ণ তালিকায় প্রায় ৬০ লক্ষ নাম বাকি ছিল। Supreme \titleonly কোর্টের নির্দেশে বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে এবং ইতিমধ্যেই ২৭ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। প্রতিদিন প্রায় দু’লক্ষ আবেদন খতিয়ে দেখছেন আধিকারিকরা।

হাইকোর্টের নির্দেশে ৭০০ জন বিচারবিভাগীয় আধিকারিক এই যাচাই প্রক্রিয়ায় যুক্ত আছেন। তাঁদের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করছে কমিশন। যাঁদের নাম এই অতিরিক্ত তালিকায় থাকবে না, তাঁরা বিশেষ ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ পাবেন।

রাজ্যে ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হবে। ৪ মে ফলাফল প্রকাশ। কমিশন জানিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যতজনের নাম চূড়ান্ত হবে, তাঁদের প্রত্যেককেই ধাপে ধাপে অতিরিক্ত তালিকায় জায়গা দেওয়া হবে। তবে সময়ের মধ্যে সব কাজ শেষ না হলে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ নিয়ে জটিলতা বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *