লেটেস্ট নিউজ

সোমবার অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ কমিশনের, অভিযোগ জানাতে গঠিত হলো বিশেষ ট্রাইব্যুনাল – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী সোমবার, ২৩ মার্চ রাজ্য নির্বাচন কমিশন প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে। ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটের আগে প্রতি শুক্রবার ধাপে ধাপে এই তালিকা প্রকাশের ইঙ্গিত দিয়েছে কমিশন। বর্তমানে বিচারাধীন প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে ২৭ লক্ষ ২৩ হাজার জনের নাম নিষ্পত্তি করা হয়েছে, যা এই অতিরিক্ত তালিকায় স্থান পাবে।

ভোটার তালিকায় নাম না থাকা বা নাম বাদ পড়া সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেছে কমিশন। কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমসহ অন্যান্য অভিজ্ঞ বিচারপতির সমন্বয়ে গঠিত এই ট্রাইব্যুনাল রাজ্যের ২৩টি জেলায় কাজ করবে। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর থেকেই সংক্ষুব্ধ ব্যক্তিরা এখানে আপিল করার সুযোগ পাবেন।

আবেদনকারীরা অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই ট্রাইব্যুনালে যোগাযোগ করতে পারবেন। ‘ECI NET’ মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটের পাশাপাশি জেলাশাসক ও মহকুমাশাসকের দপ্তরেও আবেদন জমা দেওয়া যাবে। সমস্ত অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ট্রাইব্যুনাল সক্রিয় থাকবে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *