স্ত্রীর সিঁথিতে প্রেমিকের সিঁদুর পরিয়ে হাসিমুখে বিদায় দিলেন স্বামী – এবেলা
এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদের বড়ঞা থানার পুলিয়া কালিতলায় সিনেমার চিত্রনাট্যকেও হার মানাল বাস্তব। দীর্ঘ ছয় বছরের দাম্পত্য কলহ ও অশান্তির জেরে স্ত্রী সীমা মাঝি তাঁর প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তে বাধা না দিয়ে বরং বিয়ের আসরে উপস্থিত থেকে প্রেমিকের হাতে স্ত্রীকে তুলে দিলেন স্বামী রাজেন বিত্তার।
বিবাহ বাসরে দাঁড়িয়ে রাজেন জানান যে চলে যেতে চায় তাকে ধরে রাখা যায় না, তাই তাদের সুখের জন্যই এই ত্যাগ। পাঁচ বছরের সন্তানকে নিয়ে প্রেমিক শ্রীকান্তর সঙ্গে নতুন জীবন শুরু করেছেন সীমা। স্থানীয় পঞ্চায়েত সদস্য ও গ্রামবাসীদের উপস্থিতিতেই সম্পন্ন হয় এই বিরল বিবাহ অনুষ্ঠান।

