লেটেস্ট নিউজ

স্ত্রী খুনে অভিযুক্ত ‘মোস্ট ওয়ান্টেড’ ভারতীয় যুবক, মাথার দাম ৯ কোটি করল এফবিআই – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকার শীর্ষ ১০ ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা ভারতীয় নাগরিক ভদ্রেশকুমার চেতনভাই পটেলের মাথার দাম বাড়াল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। ২০১৫ সালে মেরিল্যান্ডের একটি ডোনাট দোকানে নিজের স্ত্রী পলক পটেলকে নৃশংসভাবে খুনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পলাতক এই অভিযুক্তকে গ্রেফতারের সহায়ক তথ্যের জন্য বর্তমানে ১০ লক্ষ ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৯.২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

তদন্ত সূত্রে জানা গেছে, খুনের পর নিউ জার্সির একটি হোটেল হয়ে নেওয়ার্ক পেন স্টেশনে শেষবার দেখা গিয়েছিল ভদ্রেশকুমারকে। এরপর থেকেই তিনি নিখোঁজ। এফবিআইয়ের ধারণা, দীর্ঘ ১১ বছর ধরে ভারত, কানাডা বা আমেরিকার কোনো গোপন নেটওয়ার্কের সাহায্যে তিনি আত্মগোপন করে আছেন। অত্যন্ত বিপজ্জনক ও সশস্ত্র হিসেবে চিহ্নিত এই যুবককে ধরতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে প্রশাসন।

বাল্টিমোর এফবিআইয়ের বিশেষ আধিকারিক জিমি পল জানিয়েছেন, অপরাধের গুরুত্ব বিবেচনা করেই পুরস্কারের অঙ্ক বাড়ানো হয়েছে। মূল লক্ষ্য হলো নিহত পলক পটেলের জন্য ন্যায়বিচার সুনিশ্চিত করা। জনসাধারণের প্রতি সতর্কবার্তা জারি করে জানানো হয়েছে, অভিযুক্তকে সরাসরি ধরার চেষ্টা না করে যেন তৎক্ষণাৎ এফবিআই বা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *