স্বেচ্ছামৃত্যুর চেষ্টায় ঘরবন্দি উচ্চশিক্ষিত নারী, তারপর? – এবেলা
এবেলা ডেস্কঃ
জলপাইগুড়ির শান্তিপাড়ায় এক মাস অভুক্ত থেকে কঙ্কালসার অবস্থায় উদ্ধার হলেন ৪৮ বছর বয়সি শান্তা হোম। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এই নারী ২০১৪ সালে মায়ের মৃত্যুর পর থেকেই চরম অবসাদে ভুগছিলেন। সম্প্রতি নিজেকে ঘরবন্দি করে তিনি স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নেওয়ার চেষ্টা করেন।
স্থানীয় কাউন্সিলর ও বাসিন্দাদের তৎপরতায় পুলিশ দরজা ভেঙে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। বর্তমানে তাঁকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। একাকীত্ব ও মানসিক অবসাদের জেরে তাঁর এই চরম সিদ্ধান্ত কি না, তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা।

