লেটেস্ট নিউজ

স্মার্টফোনে চার্জ নেই অথচ সাথে নেই চার্জার? পকেটে চার্জার না থাকলেও ফোন ফুল চার্জ করার ম্যাজিক ট্রিকস জেনে নিন – এবেলা

এবেলা ডেস্কঃ

স্মার্টফোন চার্জ দেওয়ার জন্য এখন আর চার্জার বা প্লাগ পয়েন্টের প্রয়োজন পড়বে না। ব্যাটারি শেষ হয়ে গেলে বিপদে পড়ার দিন শেষ। চার্জার ছাড়াই দ্রুত ফোন চার্জ করার বেশ কিছু সহজ এবং কার্যকরী উপায় রয়েছে যা আপনার অজান্তেই আপনার আশেপাশে মজুদ থাকে।

প্রথমেই আপনার আশেপাশে এমন কোনো স্মার্টফোন খুঁজুন যাতে ‘রিভার্স ওয়্যারলেস চার্জিং’ ফিচার রয়েছে। আধুনিক অনেক ফোনেই এই প্রযুক্তি থাকে যার মাধ্যমে একটি ফোন অন্য ফোনের জন্য পাওয়ার সোর্স হিসেবে কাজ করে। শুধু ফোনের পেছনে ফোন ঠেকিয়েই আপনি জরুরি কল করার মতো চার্জ জোগাড় করে নিতে পারবেন।

যদি আপনার কাছে অন্তত একটি চার্জিং কেবল থাকে, তবে ঘরের স্মার্ট টিভি বা ল্যাপটপের ইউএসবি পোর্ট ব্যবহার করতে পারেন। ল্যাপটপের টাইপ-সি পোর্ট দিয়ে সাধারণ পোর্টের তুলনায় দ্রুত চার্জ পাওয়া সম্ভব। এছাড়া পাবলিক প্লেস যেমন মল, বিমানবন্দর বা রেলওয়ে স্টেশনের চার্জিং কিয়স্কগুলো বিপদের বন্ধু হতে পারে।

রাস্তায় থাকা অবস্থায় কোনো গাড়ি বা ট্যাক্সির সাহায্য নিতে পারেন। বর্তমানের প্রায় সব গাড়িতেই ইউএসবি চার্জিং সিস্টেম থাকে। চালকের অনুমতি নিয়ে সামান্য সময়ের জন্য ফোনটি চার্জে বসিয়ে নিলেই কেল্লাফতে। এই পদ্ধতিগুলো আপনার ফোনকে ১০০ শতাংশ চার্জ না করলেও জরুরি মুহূর্তের কাজ সারার জন্য যথেষ্ট ব্যাকআপ নিশ্চিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *