স্মার্টফোন দুনিয়ায় তোলপাড় ফেলে বাজারে এল ১০,০০১mAh ব্যাটারির রিয়েলমি নারজো পাওয়ার ৫জি – এবেলা
এবেলা ডেস্কঃ
শক্তিশালী ব্যাটারি আর দুর্দান্ত ফিচারের সমন্বয়ে ভারতীয় বাজারে বিক্রি শুরু হলো রিয়েলমি নারজো পাওয়ার ৫জি স্মার্টফোনের। গত সপ্তাহে লঞ্চ হওয়া এই ডিভাইসটি মূলত তার বিশাল ১০,০০১mAh সিলিকন কার্বন ব্যাটারির জন্য প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে। আজ থেকেই গ্রাহকরা এই ফোনটি কিনতে পারছেন।
রিয়েলমি নারজো পাওয়ার ৫জি ফোনের প্রধান আকর্ষণ এর দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ। কো ম্পা নি দাবি করেছে, এই ফোন ৩৮ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম এবং ১৮৫.৭ ঘণ্টা মিউজিক প্লেব্যাক সাপোর্ট করবে। দ্রুত চার্জিংয়ের জন্য এতে রয়েছে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, যা মাত্র ৩৬ মিনিটে ফোনটিকে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করতে সক্ষম। এছাড়া অন্য ডিভাইস চার্জ করার জন্য এতে ২৭ ওয়াট রিভার্স চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
ডিসপ্লে ও পারফরম্যান্সের ক্ষেত্রেও ফোনটি বেশ আধুনিক। এতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির হাইপারগ্লো ৪ডি কার্ভ প্লাস ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং এইচডিআর১০+ সাপোর্ট করে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ আল্ট্রা চিপসেট সমৃদ্ধ এই ফোনে বিজিএমআই-এর মতো গেমে ৯০ এফপিএস গেমপ্লে অভিজ্ঞতা পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক রিয়েলমি ইউআই ৭.০ সংস্করণে চলে।
ফটোগ্রাফি প্রেমীদের জন্য এই ফোনে ওআইএস (OIS) সুবিধাসহ ৫০ মেগাপিক্সেলের সোনি আইএমএক্স৮৮২ প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স দেওয়া হয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।
ভারতে রিয়েলমি নারজো পাওয়ার ৫জি-র ৮/১২৮ জিবি ভেরিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা এবং ৮/২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বিশেষ লঞ্চ অফারে গ্রাহকরা ৩,০০০ টাকা ব্যাংক ডিসকাউন্ট এবং ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা পেতে পারেন।

