লেটেস্ট নিউজ

স্যাম পিত্রোদার মন্তব্যে তুঙ্গে বিতর্ক, পাল্টা তোপ দাগল বিজেপি – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতীয় মেধা ও পরিকাঠামো নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের রাজনৈতিক মহলে শোরগোল ফেলেছেন কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ১৫০ কোটি জনসংখ্যার দেশে উপযুক্ত পরিকাঠামো নেই এবং ভারতীয় প্রতিভা অন্য দেশে সেবা করছে। তাঁর মতে, ভারত নিজস্ব কোনও বড় প্রযুক্তি প্ল্যাটফর্ম বা অপারেটিং সিস্টেম তৈরি করতে পারেনি, যা অত্যন্ত লজ্জার বিষয়।

পিত্রোদার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে আসরে নেমেছে গেরুয়া শিবির। বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা তাঁকে ‘লস্কর-ই-কংগ্রেস’-এর প্রধান উপদেষ্টা বলে কটাক্ষ করেছেন। বিজেপির দাবি, পিত্রোদা মিথ্যে তথ্য দিয়ে ভারতের গৌরবকে খাটো করার চেষ্টা করছেন। ভারতের ডিজিটাল বিপ্লব এবং ইউপিআই-এর সাফল্যের কথা মনে করিয়ে দিয়ে বিজেপি পিত্রোদার সমালোচনা করেছে।

পাল্টা জবাবে বিজেপি জানিয়েছে, ভারত ইতিমধ্যেই বস লিনাক্স ও মায়া ওএস-এর মতো একাধিক অপারেটিং সিস্টেম তৈরি করেছে। কংগ্রেসের বিরুদ্ধে দেশবিদ্বেষী প্রচারের অভিযোগ তুলে বিজেপি নেতৃত্ব জানায়, বর্তমান সরকারের আমলে ভারতের অর্থনৈতিক ও প্রযুক্তিগত প্রবৃদ্ধি বিশ্বজুড়ে স্বীকৃত। পিত্রোদার এই বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে এখন শাসক ও বিরোধী পক্ষের মধ্যে চাপানউতোর তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *