হার্দিকের আউটে মাহিকার হাততালি, সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে বিতর্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের পরাজয়ে যখন ক্রিকেটপ্রেমীরা বিমর্ষ, তখনই এক বিতর্কিত ভিডিও ঘিরে উত্তাল হয়ে উঠেছে নেটদুনিয়া। গুরুত্বপূর্ণ সময়ে হার্দিক পাণ্ডিয়া আউট হয়ে সাজঘরে ফেরার সময় গ্যালারিতে প্রেমিকা মাহিকা শর্মাকে হাততালি দিতে দেখা যায়। কেশব মহারাজের বলে ত্রিস্তান স্টাবসের হাতে ধরা পড়া হার্দিকের এমন বিদায়ে মাহিকার এই প্রতিক্রিয়া দেখে হতবাক নেটিজেনরা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে অনেকেই মাহিকার ক্রিকেটীয় জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন। ভারতের ব্যাটিং বিপর্যয়ের মুহূর্তে দলের অন্যতম প্রধান অলরাউন্ডারের আউটে কেন তিনি আনন্দ প্রকাশ করলেন, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনদের একাংশ। তবে অনেকের মতে, বলটি বাউন্ডারি পার হতে পারে ভেবে হয়তো মাহিকা ভুলবশত এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন, যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ব্যক্তিগত জীবন নিয়ে হার্দিক এবং মাহিকা দীর্ঘদিন ধরেই চর্চার কেন্দ্রে রয়েছেন। টিম হোটেলে একসঙ্গে থাকা থেকে শুরু করে ঘনিষ্ঠ মুহূর্তের নানা ছবি এর আগেই সামাজিক মাধ্যমে শোরগোল ফেলেছিল। তবে জাতীয় দলের হারের আবহে মাহিকার এই আচরণ বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি হার্দিকের ব্যক্তিগত সম্পর্কও এখন ক্রিকেট মহলে সমালোচনার অন্যতম প্রধান বিষয়ে পরিণত হয়েছে।
seriously… what was mahieka sharma clapping for? i could have understand if hardik was out after playing a good knock but he got out on 18 off 17 balls. pic.twitter.com/jfTZGeGS39
— sigma (@desisigma) February 23, 2026

