বিনোদন

হাসপাতালে সেলিম খানকে দেখতে গেলেন শাহরুখ, আইসিইউতেই রয়েছেন প্রবীণ চিত্রনাট্যকার

বলিউডের প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খানের শারীরিক অবস্থার খবর নিতে শনিবার রাতে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে যান শাহরুখ খান। গত ১৭ ফেব্রুয়ারি থেকে চিকিৎসাধীন নবতিপর এই তারকার মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণ ধরা পড়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। পারিবারিক বন্ধু ও অভিভাবকতুল্য সেলিম খানকে দেখতে শুটিংয়ের ব্যস্ততার মাঝেও সময় বের করে হাসপাতালে পৌঁছান বাদশা।

বর্তমানে একটি বিশেষ মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে সেলিম খানের চিকিৎসা চলছে। চিকিৎসকরা প্রথমে অস্ত্রোপচারের কথা ভাবলেও আপাতত সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছেন। শাহরুখ সেখানে উপস্থিত হয়ে সলমন খানসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দীর্ঘক্ষণ সময় কাটান। হাসপাতাল সূত্রে খবর, কিংবদন্তী এই ব্যক্তিত্বের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

সেলিম খানের অসুস্থতার খবরে বলিউড মহলে উদ্বেগের ছায়া নেমে এসেছে। তবে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে খান পরিবারের পক্ষ থেকে কড়া সতর্কতা অবলম্বন করা হয়েছে। হাসপাতালের বাইরে ভিড় জমানো নিয়ে সলমন খান ইতিপূর্বেই অসন্তোষ প্রকাশ করেছিলেন। অনুরাগীরা প্রবীণ এই ব্যক্তিত্বের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *