লেটেস্ট নিউজ

হিমন্তের গড়ে জোড়াফুলের প্রথম দফার চাল, আসামে ১৭ আসনে মমতা-অভিষেকের বড় চমক – এবেলা

এবেলা ডেস্কঃ

আসাম বিধানসভা নির্বাচনে কোমর বেঁধে নামছে তৃণমূল কংগ্রেস। শনিবার প্রথম দফায় ১৭টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। চমকহীন হলেও অভিজ্ঞতায় ভরসা রেখেই হিমন্ত বিশ্বশর্মার রাজ্যে ‘একলা চলো’ নীতিতে এগোচ্ছে ঘাসফুল শিবির।

তৃণমূলের এই তালিকায় সবথেকে বড় নাম দুলু আহমেদ। কামরূপ জেলার চামারিয়া আসন থেকে লড়াই করবেন তিনি। সুস্মিতা দেবের পর আসামের মাটিতে দুলুই এখন দলের প্রধান মুখ। মূলত বাঙালি ভোটব্যাঙ্ককে লক্ষ্য করেই এই রণকৌশল সাজানো হয়েছে। দলের হয়ে প্রচারে ঝড় তুলতে আসামে যাবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ১৮ জন তারকা প্রচারকের নামও চূড়ান্ত করে ফেলেছে দল।

প্রথম দফার এই তালিকায় কামরূপ, তিনসুকিয়া, কাছাড়, ধুবড়ি এবং গোয়ালপাড়ার মতো গুরুত্বপূর্ণ জেলাগুলি স্থান পেয়েছে। দিগবই থেকে জিতেন নাগ এবং মুকুম থেকে দিলীপ মোরানকে প্রার্থী করা হয়েছে। আগামী ৯ এপ্রিল আসামে বিধানসভা নির্বাচন এবং ফলাফল ঘোষণা হবে ৪ মে। আম আদমি পার্টি ও এনপিপি-র মতো দলগুলি ময়দানে থাকলেও, আসামের মাটিতে সম্মানজনক ফল করতে মরিয়া বাংলার শাসক দল।

তৃণমূলের প্রধান প্রার্থীদের তালিকা

  • চামারিয়া: দুলু আহমেদ
  • দিগবই: জিতেন নাগ
  • মুকুম: দিলীপ মোরান
  • উধারবন্দ: তাপস দাস
  • কাটিগোড়া: ফজলুর রহমান লস্কর
  • বাওখুনগিরি: উদানস্রি নার্জারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *