লেটেস্ট নিউজ

হুঙ্কার অভিষেকের: দায়বদ্ধতা না থাকলে পাশে নেই দল! – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটার তালিকায় নাম সংশোধন ও শুনানির নামে জনহয়রানি রুখতে দলীয় নেতা-কর্মীদের আরও সক্রিয় হওয়ার কড়া নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ভার্চুয়াল বৈঠকে তিনি সাফ জানান, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন না করলে দল সংশ্লিষ্ট নেতার পাশে থাকবে না।

সাংসদ ও বিধায়কদের নিজ এলাকায় বাড়তি সময় দেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিএলএ-দের সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি আরও জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করেনি কমিশন। এছাড়া রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের প্রচার বাড়ানোর নির্দেশও দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *