হুমায়ুনের দলের রেজিস্ট্রেশনের জন্য EC-কে সুপারিশ! – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক: বড়সড় সাফল্যের মুখে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের রাজনৈতিক দল ‘জনতা উন্নয়ন পার্টি’ (JUP)। রাজ্য নির্বাচন কমিশন (CEO) ইতিমধ্যেই এই দলের রেজিস্ট্রেশনের জন্য দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে জোরালো সুপারিশ পাঠিয়েছে।
সূত্রের খবর, রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় সমস্ত আইনি প্রক্রিয়া ও নথিপত্র জমা দেওয়ার কাজ সম্পন্ন করেছে JUP। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ দিনের মধ্যেই নির্বাচন কমিশন এই দলের রেজিস্ট্রেশন মঞ্জুর করতে পারে। সরকারিভাবে দলের স্বীকৃতি পাওয়ার পরপরই নিজস্ব নির্বাচনী প্রতীকের জন্য আবেদন করতে পারবেন হুমায়ুন কবীর। রাজনৈতিক মহলের ধারণা, নিজস্ব প্রতীক হাতে পেলে আগামী নির্বাচনে নির্দল বা অন্য সমীকরণের বদলে নিজস্ব ছকেই ঘুঁটি সাজাবেন এই দাপুটে নেতা।

