লেটেস্ট নিউজ

১০০ শতাংশ চার্জ হওয়ার পরেও কি ফোন প্লাগ-ইন থাকে, অজান্তেই নিজের বড় ক্ষতি করছেন না তো – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক : রাতের বেলা ফোন চার্জে দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ার অভ্যাস আমাদের অনেকেরই আছে। কিন্তু আপনার এই ছোট্ট একটি ভুল অভ্যাস দামি স্মার্টফোনটির বারোটা বাজিয়ে দিতে পারে। প্রযুক্তিবিদরা জানাচ্ছেন, ব্যাটারি পূর্ণ হওয়ার পরেও দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগে থাকলে ডিভাইসের ওপর অপ্রয়োজনীয় রাসায়নিক চাপ পড়ে, যা ফোনের আয়ু কমিয়ে দেয়।

অরিজিনাল চার্জার ব্যবহার না করা বা সারারাত চার্জে রাখার ফলে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে ফুলে যেতে পারে, এমনকি শর্ট সার্কিট থেকে বিস্ফোরণের ঝুঁকিও থাকে। ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখতে বিশেষজ্ঞরা ২০ থেকে ৮০ শতাংশের মধ্যে চার্জ বজায় রাখার পরামর্শ দিচ্ছেন। ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে আজই চার্জিং অভ্যাস বদলে ফেলুন এবং স্মার্ট চার্জিং ফিচার ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *