১০ হাজার টাকার নিচে Blaupunkt-এর নতুন স্মার্ট টিভি, রয়েছে দুর্ধর্ষ সব ফিচার! – এবেলা
এবেলা ডেস্কঃ
Blaupunkt ভারতে তাদের নতুন ৩২ ইঞ্চির এইচডি রেডি কিউএলইডি (QLED) স্মার্ট টিভি লঞ্চ করেছে। JioTele অপারেটিং সিস্টেমে চালিত এই টিভিতে রয়েছে ১ জিবি র্যাম, ৮ জিবি স্টোরেজ এবং শক্তিশালী ৩৬ ওয়াট স্টেরিও বক্স স্পিকার। বেজেল-লেস ডিজাইনের এই টিভিতে উন্নত ভিজ্যুয়াল ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অভিজ্ঞতা পাবেন গ্রাহকরা।
স্মার্ট টিভিটির দাম রাখা হয়েছে মাত্র ৯,৬৯৯ টাকা। এতে ইউটিউব, নেটফ্লিক্স এবং জিও সিনেমার জন্য ডেডিকেটেড শর্টকাট কি-সহ ভয়েস রিমোট দেওয়া হয়েছে। আজ ২২ জানুয়ারি থেকে ফ্লিপকার্টে এই টিভির বিক্রি শুরু হয়েছে, যেখানে ব্যাংক কার্ড ব্যবহারে বিশেষ ছাড়ের সুবিধাও থাকছে।

