১৩ হাজার কোটি টাকার কেলেঙ্কারি শেষে কড়া সাজা পাচ্ছে নীরব মোদী – এবেলা
এবেলা ডেস্কঃ
লন্ডন হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পলাতক হীরা ব্যবসায়ী নীরব মোদী। বুধবার আদালত তার ভারতের প্রত্যর্পণ রুখতে দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছে। এর ফলে ১৩ হাজার কোটি টাকার পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত এই অপরাধীকে দেশে ফিরিয়ে আনার পথ এখন সম্পূর্ণ পরিষ্কার।
সিবিআই সূত্রে জানা গেছে, এর আগে আদালত তাকে ভারতে পাঠানোর সবুজ সংকেত দিলেও আইনি জটিলতায় দেরি হচ্ছিল। নতুন করে করা আবেদনেও শেষ রক্ষা হলো না। লন্ডনের আদালত জানিয়ে দিয়েছে, মামলাটি পুনরায় শোনার মতো কোনো বিশেষ পরিস্থিতি নেই। ২০১৯ সাল থেকে লন্ডনে কারাবন্দি নীরব মোদীকে এখন দ্রুত ভারতের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে।

