লেটেস্ট নিউজ

১৮ বছরে ২৫ গুণ লাভ! একবার ট্রফি জিতেই ১৫ হাজার কোটির মালিক রাজস্থান, আকাশছোঁয়া দর কোহলিদের বেঙ্গালুরুর – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএলের ইতিহাস বদলে দিল দুই দল। ২০০৮ সালে যে রাজস্থান রয়্যালস ছিল লিগের সবচেয়ে সস্তা দল, আজ তাদের বাজারদর দাঁড়িয়েছে ১৫,২৮৫ কোটি টাকায়। অন্যদিকে সবাইকে টেক্কা দিয়ে আইপিএলের মহারাজা এখন বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৪৪৬ কোটি থেকে আরসিবির দাম এক লাফে বেড়ে হয়েছে ১৬,৭০৬ কোটি টাকা।

প্রথম আসরে রাজস্থান রয়্যালস কিনেছিলেন মনোজ বাদালে। ট্রফি জিতলেও দলটির মালিকানায় বারবার বদল এসেছে। বর্তমানে আমেরিকার ওয়ালমার্ট ও ফোর্ড কর্ণধারদের কনসোর্টিয়াম ১৫ হাজার কোটির বিনিময়ে এই দলের শতভাগ মালিকানা কিনে নিয়েছে। অন্যদিকে বিজয় মাল্যর হাত ধরে শুরু হওয়া আরসিবি এখন আদিত্য বিড়লা গোষ্ঠীর দখলে। ১৬ গুণ দাম বাড়ার মূল কারিগর হিসেবে ধরা হচ্ছে বিরাট কোহলির আকাশচুম্বী জনপ্রিয়তা ও দলের বিশ্বব্যাপী ফ্যানবেসকে। ট্রফি খরা কাটানোর পাশাপাশি টাকার অঙ্কেও এখন আইপিএলের সবচেয়ে দামি দল হিসেবে মুকুট পরল বেঙ্গালুরু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *