লেটেস্ট নিউজ

১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে অনলাইন পেমেন্টের নিয়ম এবং ইউপিআই ও নেট ব্যাঙ্কিং গ্রাহকদের জন্য থাকছে কড়া নিরাপত্তা – এবেলা

এবেলা ডেস্কঃ

অনলাইন জালিয়াতি রুখতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ১ এপ্রিল থেকে ডিজিটাল লেনদেনে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক করছে। এখন থেকে ইউপিআই, নেট ব্যাঙ্কিং বা ওয়ালেটের মাধ্যমে প্রতিটি পেমেন্ট সম্পন্ন করতে গ্রাহকদের দুটি ভিন্ন স্তরে পরিচয় যাচাই করতে হবে। সিঙ্গল ক্লিক বা শুধু পিন দিয়ে টাকা পাঠানোর দিন শেষ হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি লেনদেনে ওটিপি, বায়োমেট্রিক বা রিয়েল-টাইম কোডের মতো একটি ডাইনামিক ফ্যাক্টর থাকা আবশ্যিক। পাসওয়ার্ড ফাঁস হলেও এই দ্বৈত সুরক্ষা ব্যবস্থার ফলে হ্যাকিংয়ের ঝুঁকি কমবে এবং গ্রাহকদের আমানত আরও সুরক্ষিত থাকবে। নিয়ম লঙ্ঘনে জালিয়াতি হলে দায়বদ্ধ থাকবে সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা পরিষেবা প্রদানকারী সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *