লেটেস্ট নিউজ

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ: নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচের ফলেই কি নির্ধারিত হবে পাকিস্তানের ভাগ্য? – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের সমীকরণ এখন এক রোমাঞ্চকর মোড়ে দাঁড়িয়ে। শুক্রবার সুপার এইটের গ্রুপ ২-এর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এই ম্যাচের ফলাফলের ওপরই ঝুলে আছে পাকিস্তানের নকআউট ভাগ্য। ইংল্যান্ড ইতিমদ্যেই সেমিফাইনাল নিশ্চিত করায় এবং শ্রীলঙ্কা টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায়, লড়াই এখন পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে সীমিত।

পয়েন্ট তালিকার হিসেবে নিউজিল্যান্ড বর্তমানে সুবিধাজনক অবস্থানে রয়েছে। আজ কিউইরা ইংল্যান্ডকে হারাতে পারলেই পাঁচ পয়েন্ট নিয়ে সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে। সেক্ষেত্রে পাকিস্তানের বিদায় ঘণ্টা বেজে যাবে, কারণ তাদের হাতে থাকা একমাত্র ম্যাচটি জিতলেও তারা তিন পয়েন্টের বেশি অর্জন করতে পারবে না। ফলে পাকিস্তান শিবির এখন তাকিয়ে আছে ইংল্যান্ডের জয়ের দিকে।

নিউজিল্যান্ড আজ হেরে গেলে পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন টিকে থাকবে। তবে সেক্ষেত্রে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পাওয়া বাধ্যতামূলক হবে তাদের জন্য। বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি এবং ইংল্যান্ডের কাছে হার পাকিস্তানকে এই কঠিন পরিস্থিতির মুখে দাঁড় করিয়েছে। আজকের ম্যাচের প্রতিটি বলই তাই নির্ধারিত করবে বাবর আজমদের বিশ্বকাপের ভবিষ্যৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *