লেটেস্ট নিউজ

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কি পাকা সঞ্জু? সূর্যকুমারের মন্তব্যে তুঙ্গে জল্পনা – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে টানা ব্যর্থতার পরেও সঞ্জু স্যামসনের ওপর আস্থা হারায়নি টিম ইন্ডিয়া। প্রথম ৪ ম্যাচে মাত্র ৪০ রান করা সত্ত্বেও পঞ্চম টি-টোয়েন্টিতে তাঁকে দলে রাখা হয়েছে।

টসের সময় অধিনায়ক সূর্যকুমার যাদব তিরুবনন্তপুরমের দর্শকদের উদ্দেশ্যে ঘোষণা করেন, “সঞ্জু স্যামসন আজকের ম্যাচে খেলছেন।” ব্যাটিং কোচ সিতাংশু কোটকও সঞ্জুর পাশে দাঁড়িয়ে তাঁকে দলের অভিজ্ঞ ও দায়িত্বশীল সদস্য হিসেবে অভিহিত করেছেন। টানা সুযোগ পাওয়ায় ক্রিকেট মহলে ধারণা তৈরি হয়েছে যে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনায় সঞ্জুকে ওপেনার হিসেবে গুরুত্ব দিচ্ছে ম্যানেজমেন্ট।

অন্যদিকে, ইনজুরি কাটিয়ে তিলক বর্মার ফেরার ইঙ্গিত দিয়ে সূর্য জানান, তিলক বর্তমানে ফিটনেস ফিরে পেতে অনুশীলন ম্যাচ খেলছেন এবং শীঘ্রই দলে ফিরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *