স্পোর্টস

২০২৬ টি-২০ বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে চোট পেলেন মহম্মদ সিরাজ

২০২৬ টি-২০ বিশ্বকাপের সুপার ৮ পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচের আগে বড়সড় ধাক্কা খেল ভারতীয় শিবির। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুশীলন চলাকালীন চোট পেয়েছেন দলের তারকা পেস বোলার মহম্মদ সিরাজ। হার্দিক পান্ডিয়ার একটি জোরালো শট সরাসরি সিরাজের শরীরে আঘাত করলে তাঁকে মাঠ ছাড়তে হয়।

প্রাথমিক স্কোয়াডে না থাকলেও হর্ষিত রানার পরিবর্তে দলে সুযোগ পেয়েছিলেন সিরাজ। আমেরিকার বিরুদ্ধে তিন উইকেট নিয়ে তিনি নিজের ফর্মের প্রমাণও দিয়েছিলেন। তবে অনুশীলনে ফেরার চেষ্টা করলেও বর্তমানে তাঁর হাঁটতে ও দৌড়াতে সমস্যা হচ্ছে বলে জানা গেছে। বিসিসিআই এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে জসপ্রীত বুমরাহর ফিটনেস নিয়ে সংশয় থাকায় সিরাজ ছিলেন দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাক-আপ। তাঁর এই আকস্মিক চোট টিম ইন্ডিয়ার বোলিং বিভাগকে চিন্তায় ফেলেছে। সিরাজের চোট গুরুতর হলে বোর্ড দ্রুত বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *