লেটেস্ট নিউজ

২০২৬ সালেই মোদি সরকারের পতন, নবান্ন থেকে মমতার ভয়ংকর ভবিষ্যৎবাণী – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: ২০২৬ সালের পর কেন্দ্রে আর বিজেপি সরকার টিকবে না—মঙ্গলবার নবান্ন থেকে ঠিক এই ভাষাতেই নরেন্দ্র মোদি সরকারকে চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি স্পষ্ট জানান, কেন্দ্রীয় এজেন্সি এবং কমিশনকে ব্যবহার করে গণতন্ত্র কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর দাবি, ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। বিহার এবং বাংলার ক্ষেত্রে কমিশনের দ্বিমুখী নীতির কড়া সমালোচনা করে তিনি বলেন, “সংখ্যাগরিষ্ঠতা আছে বলে দেশটাকে মগের মুল্লুক ভাববেন না। আজ আছে, কাল থাকবে না।” এদিন কার্যত যুদ্ধের মেজাজে মমতা ঘোষণা করেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করা হলে তিনি বিশ্বজুড়ে প্রতিবাদ গড়ে তুলবেন। এমনকি প্রয়োজনে জেল খাটতে বা প্রাণ দিতেও তিনি প্রস্তুত বলে সাফ জানিয়ে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *